পাইকারি ব্যবসার ১০টি সেরা আইডিয়া
পাইকারি ব্যবসার সেরা আইডিয়া আসলে লাভজনক ব্যবসা আইডিয়ার অন্যতম। পাইকারি ব্যবসা করার সুবিধা হল এই ব্যবসায় লাভ বেশি। যতো বেশি বিনয়ক করবেন ততো বেশি লাভ। সাধারণত যাদের মূলধন বেশি তারা পাইকারি ব্যবসা শুরু করতে পারেন। পাইকারি ব্যবসা করার মাধ্যমে ব্যবসাকে খুব দ্রুত সফল হওয়া সম্ভব।
পুঁজি বেশি থাকলে এবং নিজস্ব ট্রাক বা যানবাহন থাকলে পাইকারি ব্যবসা করে কোটিপতি হওয়া সম্ভব যাই আজকের এই লেখায় বর্তমানের বাংলাদেশের পাইকারি বাজার যাচাই করে কিছু পাইকারি ব্যবসার আইডিয়া তুলে ধরা হল। আপাতত, সবাই করতে পারে এমন কিছু লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া শেয়ার করলাম। আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান তাহলে, কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় এই লেখাটি পড়ে নিতে পারেন।
পোস্ট সূচীপত্রঃপাইকারি ব্যবসার ১০ টি সেরা আইডিয়া
- লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া।
- কাপড়ের পাইকারি লাভজন ব্যবসা
- মুদিখানার পণ্য পাইকারি ব্যবসার আইডিয়া।
- কসমেটিকস প্রোডাক্টের পাইকারি ব্যবসার আইডিয়া
- মোবাইলের পাইকারি ব্যবসা আইডিয়া
- ইলেকট্রনিক্স পণ্যের পাইকারি ব্যবসার আইডিয়া।
- পাইকারি খাবারের ব্যবসার আইডিয়া
- রাসায়নিক পণ্যের ব্যবসা আইডিয়া
লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া।
কোন পণ্য উৎপাদ বা উৎপাদন কারীর কাছ থেকে পাইকারি মূল্যে কিনে নিয়ে সে পণ্য গুলিকে আবারো ঘুরছে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে পাইকারি ব্যবসা বলে। কোন পাইকারি ব্যবসায়িক প্রচুর পরিমাণ পণ্য ক্রয় করে সেই পণ্য নিজেরই স্টোরে বা ব্যবসায়িক রুমে সংরক্ষিত করে অর্ডার মতো সেই পণ্য খুঁজে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিয়ে পাইকারি ব্যবসা করা সম্ভব।
উৎপাদকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা যত বেশি মাল ক্রয় করবে ততো দামের দিক থেকে ছাড় পাবে, এবং লাভের পরিমাণ বাড়বে। সাধারণত পাইকারি ব্যবসায়ীদের মূলধন বা পুঁজি একটু বেশি লাগে, তবে লাভের পরিমাণও বেশি হয়। আপনার কাছে যদি একটু বেশি মূলধন বা পুঁজি থাকে তাহলে আপনার জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিছু লাভজন পাইকারি ব্যবসার আইডিয়া সম্পর্কে নিচে দেওয়া হলোঃ-
- কাপড়ের ব্যবসা
- মুদি মালামাল
- কসমেটিকস
- অনলাইনে খাবারের ব্যবসা
- ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়
- ঘর বাড়িতে রং করানো।
- ডেকোটার সার্ভিস
- পুরাতন ল্যাপটপ কেনা বেচা
- চার্জার গাড়ি ভাড়া দেওয়া
- বিদেশি ফলের ব্যবসা
- মানিব্যাগ ছোট কারখানা
- সেলুনের ব্যবসা
- দুধ ও মাংস উৎপাদনের জন্য গরুর খামার
- ডিম এবং মাংস উৎপাদনের জন্য মুরগির খামার
কাপড়ের পাইকারি লাভজন ব্যবসা
বর্তমান সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে অন্যতম ব্যবসা হল কাপড়ের ব্যবসা। এই ব্যবসাটি শুধু বর্তমানে না প্রাচীনকাল থেকেই অত্যন্ত জনক ব্যবসা। কাপড়ের লাভজনক ব্যবসা গড়ে তুলতে হলে প্রথমেই সঠিকভাবে কাপড় স্টক করার কৌশল জানতে হবে। মৌসুম অনুযায়ী স্টক পরিকল্পনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন গরমের সময় হালকা সুতি, লিনেন ও থ্রি-পিস বেশি চাহিদাসম্পন্ন হয়, আর শীতকালে সোয়েটার, জ্যাকেট ও উলের কাপড় বেশি বিক্রি হয়। আগেভাগে মৌসুমি কাপড় সংগ্রহ করলে কম দামে স্টক করা যায়।
বিক্রয়ের ক্ষেত্রে সঠিক সময় ও পদ্ধতি অনুসরণ করলে লাভ অনেক বেড়ে যায়। উৎসব, ঈদ বা শীতের শুরুতে প্রোমোশন ও অফার দিলে দ্রুত বিক্রি সম্ভব হয়। খুচরা ও পাইকারি দুই ধরনের বিক্রয় ব্যবস্থা রাখলে ক্রেতার পরিধি বাড়ে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই বিক্রি করলে ব্যবসার গতি আরও বৃদ্ধি পায়।
লাভ বেশি করতে হলে পণ্যের মানের পাশাপাশি দাম নির্ধারণ কৌশল গুরুত্বপূর্ণ। খুব বেশি দাম রাখলে ক্রেতা কমে যায়, আবার কম দাম রাখলে লাভ কম হয়। বাজার বিশ্লেষণ করে প্রতিযোগীদের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম ঠিক করলে নিয়মিত বিক্রি নিশ্চিত হয় এবং গ্রাহকের আস্থা বাড়ে।
আপনি চাইলে কোম্পানি থেকে কাপড় ক্রয়ের পর আপনার কিছু লোগো বা ডিজাইন দিয়ে মিনিমাইজ করে বাজারে ছাড়তে পারেন এতে আপনার ব্যান্ডিং বেড়ে যাবে। এবং কাপড়ের মান সুন্দর দেখাবে। কোম্পানির ব্র্যান্ডিং কাপড়ের ব্যবসাকে দীর্ঘমেয়াদে সফল করে তোলে। সুন্দর দোকান সাজানো, আকর্ষণীয় প্যাকেজিং, নির্ভরযোগ্য নাম ও ভালো গ্রাহক সেবা ব্র্যান্ডের মূল্য বাড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও নিয়মিত গ্রাহক ধরে রাখার কৌশল অনুসরণ করলে কাপড়ের ব্যবসা আরও লাভজনক হয়ে।
মুদিখানার পণ্য পাইকারি ব্যবসার আইডিয়া।
মুদিখানার মালামাল এখন প্রত্যেকটা ঘরেই লাগে। মুদিখানার সামগ্রীর কালামাল ব্যবহার হয় না এমন কোন ঘর নেই, আমাদের চারপাশে অনেক মুদি দোকান দেখতে পাওয়া যায় এবং দোকানে নিয়মিত ভালো রকমের বেচা বিক্রি হয় এবার আপনি বুঝতে পারছেন মুদিখানার সমগ্র মালামালির চাহিদা কতটা বেশি। আমরা প্রায় সকলেই মুদিখানার জিনিসপত্রের সাথে পরিচিত এবং নিয়মিত ব্যবহার করি। এজন্য এই ব্যবসাটির অনেক কদর রয়েছে ।
আপনি চাইলে তেল, ডাল, চাল,আটা, হুইল পাউডার নানান রকমের মসলার পাইকারি ব্যবসা করতে পারেন। প্রথমে দেখে নিন বাজারে কোন পণ্য গুলোর চাহিদা বেশি। তারপর সেই পণ্যের কোম্পানির সাথে যোগাযোগ করুন সেই পণ্যগুলো কম দামে ক্রয় করার চেষ্টা করুন ক্রয় করে। এগুলো পণ্য খুঁজে ব্যবসায়ীদের কাছে বিক্রয় করুন। ঠিকমতো করতে পারলে পাইকারি ব্যবসার মধ্যে এই ব্যবসাটি অনেক লাভজনক।
কসমেটিকস প্রোডাক্টের পাইকারি ব্যবসার আইডিয়া
আমাদের দেশে কসমেটিক্স পণ্যের অনেক চাহিদা রয়েছে। এখনকার মেয়েরা কসমেটিক্স ছাড়া চলতে পারে না বললেই চলে। এজন্য কসমেটিকস ব্যবসার অনেক কদর রয়েছে। তাই আপনি যদি বাহিরে দেশ থেকে যেমন ভারত, চায়না, পাকিস্তান এসব দেশ থেকে পণ্য ইনপুট করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য ব্যবসা করা অনেক সুবিধা হবে। কারণ আমাদের দেশে অন্য দেশের কসমেটিকসের মার্কেট অনেক ভালো।
তবে আমি শুরু করার আগে আপনাকে ভালো কিছু পরিচিত হতে হবে এবং জ্ঞান রাখতে হবে। এবং ব্যবসা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট বা মালামাল ক্রয় করবেন সেই প্রতিষ্ঠানটি আসলে বিশ্বস্ত কিনা সেটা দেখে নিবেন। আর এই ব্যবসাটি যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে লাভের পরিমাণ আপনি ধারণা করতে পারবেন না।
মোবাইলের পাইকারি ব্যবসা আইডিয়া
মোবাইল ব্যবসা একটি লাভজনক উদ্যোগ হতে পারে, তবে এই ব্যবসাটি শুরু করার আগে কিছু বিষয়ে ধারণা রাখতে হবে। বাজারে কোন মোবাইলের চাহিদা বেশি রয়েছে. কোন কোন মোবাইল এখন মানুষ বেশি পছন্দ করে। এই সম্পর্কে অবগত হতে হবে। প্রতিটি মোবাইলের বাজার থেকে কিছু কম দামে সরবরাহ করতে হবে। আপনি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন, যে কোম্পানিগুলোর মোবাইল অ্যাক্সেসরিজ সাপ্লাই দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই কম দামে কোয়ালিটি সম্পন্ন মোবাইল গুলো সংগ্রহ করবেন।
আর এই ব্যবসাটির জন্য আপনি দুই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন। এক হলো সরাসরি নিজের দোকানে পণ্যগুলো বিক্রয় করে আয় করতে পারেন। তাছাড়া ও আপনি চাইলে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো বিক্রয় করে আয় করতে পারেন। আবার পণ্যগুলো লোকাল মার্কেটপ্লেসে দোকানদারের কাছে পাইকারি বিক্রয় করতে পারেন। তবে অনেকেই এই পদ্ধতি অনেক টাকা ইনকাম করছে।
তাই আপনারা এ সকল পদ্ধতি গুলো একই সাথে অবলম্বন করে তাড়াতাড়ি মোবাইলের ব্যবসা করতে পারেন। এবং একই সঙ্গে কিছু আকর্ষণীয় ডিজাইনের হেডফোন, ফোনের ব্যাক কভার, ফোনের গ্লাস ইত্যাদি সরবরাহ করতে পারেন। তাহলে পাইকারি দামে প্রোডাক্ট গুলো বিক্রয় করে সহজে আয় করতে পারেন।
ইলেকট্রনিক্স পণ্যের পাইকারি ব্যবসার আইডিয়া।
বর্তমানে আপনি এমন কোন জায়গা দেখাতে পারবেন না যেখানে একটাও ইলেকট্রনিক পণ্য সমগ্র নেই। সামনে আরো ইলেকট্রনিক প্রোডাক্ট এর চাহিদা বাড়বে। ইলেকট্রনিক পণ্যের পাইকারি ব্যবসায় কমপক্ষে ৩০থেকে ৪০ শতাংশ লাভ থাকে এবং বাজারে এ পণ্যের অনেক চাহিদা । এই ব্যাপারে কথা বলানোর জন্য আপনি উৎপাদনকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে এই ব্যাপারে ভালো একটি আইডিয়া নিবে নিতে পারেন।
আপনি যদি ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করতে চান তাহলে প্রোডাক্টের ডিলারের সঙ্গে যোগাযোগ করে কম দামে পণ্য ক্রয় করে স্টক করে রাখতে পারেন। এরপর অর্ডার অনুযায়ী ছোট খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। এছাড়াও এখন অনলাইনে ও পাইকারি ব্যবসা এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ব্যবসার প্রোডাক্টের গুণগত মান ও সার্ভিস খুব ভালোভাবে দিতে হবে তাহলে আপনার ব্যবসার ভাবতে হবে না। খুরচো দোকানদাররা আপনার কাছ থেকে মালামাল ক্রয় করতে স্বচ্ছন্দ বোধ করবে এবং তাদের মাল যত দ্রুত বিক্রয় হবে তত দ্রুত আপনার কাছে তারা অর্ডার করবে।
পাইকারি খাবারের ব্যবসার আইডিয়া
প্রতিদিন কার দরকারি খাবার না হলে ও আমাদের নাস্তায় কেক, বিস্কুট আর পাউরুটির চাহিদা কিন্তু কম নয়। আমরা অনেকেই সকালের নাস্তা মানেই পাউরুটি কলা এগুলো খেয়ে থাকি। বর্তমানে এগুলোর চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে বহুু কারখানা। শুধুমাত্র কেক বিস্কুট পাউরুটি পেডিস দিয়ে খুলে ফেলছি অভিজাত দোকান এগুলো প্রয়োজনীয় সাপ্লাই নিশ্চিত করতে কাজ করে পাইকারি ব্যবসায়ীরা।
আপনিও প্রয়োজনীয় মেশিন পত্র সাপ্লাই নিশ্চিত করে নিজেই ফ্যাক্টরিতে মালামাল বানাতে পারেন। এবং নিজেই কাঁচামাল ক্রয় করে ফ্যাক্টরিতে এই মালগুলো বানিয়ে সরবরাহ করে খুরচো দোকানগুলোতে পাইকারি দিতে পারবেন। এখানে পরিমাণ কম কিন্তুু লাভের পরিমাণ অনেক বেশি হয়
রাসায়নিক পণ্যের ব্যবসা সেরা আইডিয়া
আমাদের দেশে অধিকাংশ মানুষ নিজের জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভরশীল। এজন্য কৃষি ক্ষেত্রে কাজের লাগা সরঞ্জামগুলো নিয়ে পাইকারি ব্যবসা করা যেতে পারে। কৃষিকাজ মানেই জৈব বীজ , ফসলের সার, কীটনাশক ব্যবহৃত কৃষিকাজে এবং যন্ত্রপাতি। এছাড়া পাওয়ার টিলার বা ট্রাক্টর ভাড়া দিতে পারেন। এগুলো যোগান দেয়ার কথা মাথায় রেখে গড়ে উঠেছে বিশাল মার্কেটপ্লেস। এই মার্কেট গুলোতে ভালোমতো ঢুকতে পারলে অনেক আয় করার সম্ভব হবে।
শেষ কথাঃপাইকারি ১০টি সেরা ব্যবসার আইডিয়া
পাইকারি ১০ টি সেরা ব্যবসার আইডিয়া সম্পর্কে আমরা এই ব্লগে আলোচনা করেছি। মনে রাখবেন কোন কাজ ঐ ছোট নয়। ছোট ছোট উদ্যোক্তা থেকে বড় বড় সেক্টর তৈরি হয়। এই প্রয়োজনীয় সাপ্লাইজ নিশ্চিত কাজ করে পাইকারি ব্যবসায়ীরা। অনেক কাঁচামাল সরবরাহের জন্য তাদের নিজস্ব লজিক সিন ব্যবস্থা আছে।আপনারা হয়তোবা সকলেই আবুল খায়ের গ্রুপ কোম্পানির নাম শুনে থাকেন। বা এর মালিক কে চিনেন,তিনি কোথা থেকে শুরু করছিলেন এখন তার কোম্পানি কোথায় দাঁড়িয়ে আছে।
আমাদের এই পোস্টগুলি যদি আপনাদের ছোট উদ্যোক্তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন।


বক্কর ২৫ ডটকম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url